ডেস্কটপে আসছে হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কলিং সুবিধা

২০ ডিসেম্বর, ২০২০ ০২:৩৬  
ভয়েস ও ভিডিও কলিং সেবার বাজারে প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলছে। এই তালিকায় আরও একধাপ এগিয়ে যেতে আগামী বছরেই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে আসছে ভয়েস ও ভিডিও কলিং সুবিধা। বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। বর্তমানে বিশ্বব্যাপী দুইশ’ কোটির অধিক গ্রাহক রয়েছে প্লাটফর্মটিতে। আর প্রথম স্থানে রয়েছে হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই ডেস্কটপে নতুন ফিচারটি আনার পরীক্ষা চালাচ্ছে। কিছু গ্রাহক তাদের ওয়েব সংস্করণে চ্যাট হেডারে ভয়েস ও ভিডিও কলিং বাটন পেয়েছেন। এই বাটনে ক্লিক করে নির্ধারিত কনট্যাক্টে ভয়েস ও ভিডিও কল করা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে সকলের জন্য কবে থেকে ফিচারটি চালু হবে সেটি এখনও জানা যায়নি। ফলে এখন অপেক্ষার পালা। ডিবিটেক/বিএমটি